Friday March 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ এ ১২:২৪ AM

নির্দেশিকাসমূহ (Guidelines)

কন্টেন্ট: পাতা

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি), রামু সেবা গ্রহণ ও প্রশিক্ষণের জন্য নির্দিষ্ট কিছু নিয়মাবলী অনুসরণ করা আবশ্যক। সকল কোর্সে ভর্তির ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই সঠিক তথ্য ও মোবাইল নম্বরসহ স্বয়ংসম্পূর্ণ আবেদন ফরম জমা দিতে হবে । সেবার ধরণ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি যথাযথভাবে সত্যায়িত করে উপস্থাপন করা বাধ্যতামূলক । নির্ধারিত ফি অনলাইন বা নগদ যে মাধ্যমেই জমা দেওয়া হোক না কেন, এর বিপরীতে রসিদ সংগ্রহ ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে । প্রতিষ্ঠানের আঙিনায় শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ক্লাসে নিয়মিত উপস্থিত থাকা প্রতিটি প্রশিক্ষণার্থীর দায়িত্ব । যেকোনো দাপ্তরিক প্রয়োজনে নির্ধারিত অফিস সময়সূচি মেনে চলতে হবে এবং মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে সরাসরি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে হবে ।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন