কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ এ ১০:৫২ PM
কন্টেন্ট: পাতা
বিসমিল্লাহির রহমানির রাহিম
আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই। এই লক্ষ্যকে সামনে রেখে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), রামু, কক্সবাজারের যুবসমাজকে দক্ষ ও কর্মমুখী মানবসম্পদে রূপান্তর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আমরা কেবল তাত্ত্বিক শিক্ষা নয়, বরং বাস্তবভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করে তুলি। আমাদের পরিচালিত ASSET শর্টকোর্স এবং PDO ক্লাসের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা দেশ ও বিদেশের শ্রমবাজারের জন্য নিজেদের উপযোগী করে গড়ে তুলছে। অভিজ্ঞ প্রশিক্ষক ও আধুনিক সুযোগ-সুবিধার সমন্বয়ে বেকারত্ব দূর করে সমৃদ্ধ সোনার বাংলা গড়াই আমাদের মূল লক্ষ্য।
আমি প্রতিষ্ঠানের সকল প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আসুন, কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা নিজের ও দেশের সমৃদ্ধি নিশ্চিত করি।
মোঃ শাহ জালাল
অধ্যক্ষ
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), রামু , কক্সবাজার।